মহামতি কার্ল মার্কসের জন্মবার্ষিকী আজ: ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় অংশ নিন

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

মহামতি কার্ল মার্কসের জন্মবার্ষিকী আজ: ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় অংশ নিন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ মে ২০২৬ : মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজধানী ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করেছে।

Manual5 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির মতাদর্শ বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভাটি আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর ৩১/এফ তোপখানা রোডে অবস্থিত শহীদ রাসেল আহমদ খান ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমসির। তিনি কার্ল মার্কসের জীবন, দর্শন, পুঁজিবাদী অর্থব্যবস্থার সমালোচনা, শ্রমিক শ্রেণির রাজনৈতিক সংগঠন এবং বর্তমান বিশ্বব্যবস্থায় সমাজতান্ত্রিক চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক। অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক-কৃষক সংগঠনের প্রতিনিধি, প্রগতিশীল বুদ্ধিজীবী এবং আগ্রহী নাগরিকদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল স্বাক্ষরিত এক আমন্ত্রণ বার্তায় বলা হয়েছে, “দুনিয়ার মজদুর এক হও”—এই ঐতিহাসিক আহ্বান আজও নিপীড়িত মানুষের সংগ্রামে প্রেরণা জোগায়। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বঞ্চনা ও বৈশ্বিক অস্থিরতার সময়ে কার্ল মার্কসের চিন্তা নতুনভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে।

Manual6 Ad Code

দলটির নেতারা আশা করছেন, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা শুধু স্মরণানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; বরং বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় বিকল্প সমাজব্যবস্থা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে নতুন ভাবনার ক্ষেত্র তৈরি করবে।

Manual8 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের মতে, মার্কসের দর্শন, শ্রেণি-সংগ্রামের তত্ত্ব, শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চিন্তাধারা আজও বিশ্বব্যাপী প্রাসঙ্গিক। এ প্রেক্ষাপটে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় মার্কসবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরা হবে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের মতে, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়বৈষম্য, শ্রম অধিকার সংকট, মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তাহীনতার প্রশ্নে মার্কসের অর্থনৈতিক বিশ্লেষণ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশেও শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে বাম রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে মার্কসের চিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরে থাকে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ