আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা অনুষ্ঠান ১৫ মে

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা অনুষ্ঠান ১৫ মে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মে ২০২৬ : বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রবক্তা এবং গণতান্ত্রিক সমাজ নির্মাণ আন্দোলনের প্রজ্ঞাবান চিন্তক অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম আয়োজন করতে যাচ্ছে ‘আনিসুজ্জামান স্মারক বক্তৃতা ২০২৬’।

আগামী শুক্রবার, ১৫ মে ২০২৬ বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের লেভেল-১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের স্মারক বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে— ‘সাহিত্যে বাঙালি নারী : সেকাল ও একাল’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সাহিত্য, সমাজচিন্তা এবং নারীর অবস্থান ও ভূমিকা নিয়ে সমকালীন আলোচনার ক্ষেত্রে এ বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও গবেষক আফসানা বেগম। আলোচক হিসেবে অংশ নেবেন প্রাবন্ধিক ও সাংস্কৃতিক বিশ্লেষক হামীম কামরুল হক।

Manual5 Ad Code

অনুষ্ঠানে দেশের সাহিত্যিক, গবেষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, অধ্যাপক আনিসুজ্জামানের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁর অসাম্প্রদায়িক মানবিক চেতনা, সাহিত্যবোধ ও বাঙালিত্বের দর্শনকে সমাজে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা বাংলা সাহিত্য-সংস্কৃতি, ইতিহাসচেতনা, নারীর সামাজিক অবস্থান, আধুনিকতার বিবর্তন এবং সমকালীন সমাজ বাস্তবতায় বাঙালি নারীর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করবেন।

Manual6 Ad Code

অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় তাঁর অবদান দেশ-বিদেশে সমাদৃত। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিকর্মীকে আলোকিত করেছেন। ২০২০ সালের ১৪ মে তাঁর মৃত্যুতে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হয়।

কালি ও কলম কর্তৃপক্ষ জানিয়েছে, স্মারক বক্তৃতা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সংস্কৃতিমনা মানুষ, সাহিত্যপ্রেমী পাঠক এবং শিক্ষার্থীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের বিস্তারিত তথ্য www.kaliokalam.com ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে, কালি ও কলমের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘আনিসুজ্জামান স্মারক বক্তৃতা ২০২৬’-এর সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর জীবন, কর্ম ও চিন্তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। এমন একটি স্মারক বক্তৃতা আয়োজন সমাজে মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অধ্যাপক আনিসুজ্জামানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মরণে আয়োজিত এ ধরনের আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক আয়োজন সমাজে মুক্তচিন্তা ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে সহায়ক হবে। তিনি অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মাসিক পত্রিকা কালি ও কলম। দেশীয় সাহিত্যচর্চা, গবেষণা, শিল্প-সংস্কৃতির নানা দিক এবং সমকালীন ভাবনা নিয়ে নিয়মিত আয়োজন ও প্রকাশনার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ