সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৭ মে ২০২৬ : সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ এক আন্তরিক ও আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

জানা যায়, মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে। এ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা বিদায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমানের নেতৃত্বগুণ, প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব, মানবিক আচরণ এবং মাঠপর্যায়ে কার্যকর দিকনির্দেশনার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে সিলেট রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অধস্তন কর্মকর্তা ও সদস্যদের প্রতি তাঁর আন্তরিকতা এবং সহমর্মিতার কারণে তিনি সবার কাছে একজন অভিভাবকতুল্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। একইসঙ্গে মৌলভীবাজারের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের কর্মদক্ষতা ও নেতৃত্বেরও প্রশংসা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তাঁরা দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বিদায়ী বক্তব্যে ডিআইজি মো. মুশফেকুর রহমান বলেন, সিলেট রেঞ্জে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, “সিলেট রেঞ্জের সকল কর্মকর্তা ও সদস্য আন্তরিকতা, নিষ্ঠা ও টিমওয়ার্কের মাধ্যমে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ সহযোগিতার কারণেই আমরা সম্মিলিতভাবে জনগণের নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পেরেছি।”

Manual6 Ad Code

তিনি বাংলাদেশ পুলিশের সদস্যদের উদ্দেশে পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেটের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক; পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট শাখার নাছির উদ্দিন আহমেদ; আরআরএফ, সিলেটের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত দায়িত্বে) ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী; হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ; পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (এঅ্যান্ডএফ) মো. রফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) রাখী রানী দাস; সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মো. রফিকুল ইসলাম খানসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ। সহকর্মীদের ভালোবাসা ও সম্মাননায় বিদায়ী দুই কর্মকর্তা আপ্লুত হন। অনুষ্ঠানের শেষে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ