পরিবহন দ্বন্দ্বে শ্রীমঙ্গল-শেরপুর রুটে অচলাবস্থা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

পরিবহন দ্বন্দ্বে শ্রীমঙ্গল-শেরপুর রুটে অচলাবস্থা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১১ মে ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে শেরপুর হয়ে সিলেটগামী স্থানীয় এসএমএস পরিবহন ও হবিগঞ্জ বিরতিহীন পরিবহনের মধ্যে যাত্রা বিরতি (স্টপেজ) নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Manual8 Ad Code

সোমবার সকাল পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট সড়কে এসএমএস বাস, লোকাল বাস এবং হবিগঞ্জ বিরতিহীন বাস চলাচল বন্ধ থাকে। ফলে অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী, রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

Manual8 Ad Code

যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে উদ্বেগে পড়েছেন। রোগীদেরও জরুরি চিকিৎসা সেবা নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মৌলভীবাজার সড়ক পরিবহন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, রোববার থেকে শুরু হওয়া এ বিরোধ সোমবার সকাল পর্যন্ত মীমাংসা হয়নি। তবে বিকেলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পরিবহন নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ