২৪ মে অনুষ্ঠিত হবে কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

২৪ মে অনুষ্ঠিত হবে কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ মে ২০২৬ : দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৪ মে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬’। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ আয়োজন।

Manual5 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা—প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত—অনলাইন নিবন্ধনের মাধ্যমে এই কার্নিভ্যালে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবক (বাবা অথবা মা) একই নিবন্ধনের মাধ্যমে প্রবেশের সুযোগ পাবেন। তবে ভাই-বোন, আত্মীয়স্বজন বা বন্ধুদের অংশ নিতে হলে আলাদা নিবন্ধন করতে হবে।

অনলাইন নিবন্ধন সম্পন্ন হলে অংশগ্রহণকারীর ই-মেইলে ছবিযুক্ত একটি ই-টিকিট পাঠানো হবে, যা অনুষ্ঠানস্থলে প্রবেশপত্র হিসেবে ব্যবহৃত হবে। প্রবেশের সময় প্রবেশপত্রের প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট প্রদর্শন করতে হবে। পাশাপাশি কিশোর আলোর ২০২৬ সালের যেকোনো একটি সংখ্যা সঙ্গে আনতে হবে। যাদের কাছে কিশোর আলোর সাম্প্রতিক সংখ্যা থাকবে না, তারা অনুষ্ঠানস্থলের প্রবেশগেট থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করতে পারবেন।

আয়োজকেরা আরও জানিয়েছেন, প্রবেশপত্রে উল্লিখিত অভিভাবক ছাড়া অন্য কেউ অংশগ্রহণকারীর সঙ্গে প্রবেশ করতে পারবেন না। তবে নিবন্ধিত অংশগ্রহণকারীরা অভিভাবক ছাড়াও এককভাবে প্রবেশ করতে পারবে। প্রয়োজনে অংশগ্রহণকারী ও অভিভাবকের পরিচয় নিশ্চিত করতে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হতে পারে।

Manual6 Ad Code

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় উৎসব প্রাঙ্গণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবস্থল ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তার স্বার্থে আগত যেকোনো ব্যক্তিকে তল্লাশি করা হতে পারে। ধূমপান ও মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কার্নিভ্যাল চলাকালে একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনবার প্রবেশের সুযোগ পাবেন। প্রথমবার প্রবেশের সময় নিবন্ধনের তথ্য যাচাই করা হবে এবং অংশগ্রহণকারীর হাতে বিশেষ সিল দেওয়া হবে, যা পুনঃপ্রবেশের ক্ষেত্রে প্রদর্শন করতে হবে।

Manual3 Ad Code

আয়োজকেরা জানিয়েছেন, উৎসব প্রাঙ্গণে কোনো স্পট রেজিস্ট্রেশন বা ইন্টারনেট ও প্রিন্ট সুবিধা থাকবে না। তাই আগ্রহীদের আগেভাগেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

কার্নিভ্যালে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

নিবন্ধন করুন —

https://services.prothomalo.com/kia-carnival/?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=&utm_content=ap_iebuderwxv&fbclid=IwdGRjcAR0zR1leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeULrMDH4DdWRyzobTGEvwliWgGs6gyxufRmhY64tpdssvlu8jlGx1VuruWRc_aem_8R1NwgEo6DNkcNDSB-ztig&utm_id=97758_v0_s04_e225_tv2_tp2_a1demonlfkyhuw

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ