কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরামের আত্মপ্রকাশ: নেতৃত্বে মঞ্জুর মুর্শেদ, সাইদুর রহমান

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরামের আত্মপ্রকাশ: নেতৃত্বে মঞ্জুর মুর্শেদ, সাইদুর রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ মে ২০২৬ : কুষ্টিয়ার শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, কৃষি, শিল্প ও বাণিজ্য ইত্যাদি সম্ভাবনাকে গবেষণার মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম আত্মপ্রকাশ করেছে।

Manual1 Ad Code

আজ শনিবার (১৬ মে ২০২৬) বিকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হল-এ বুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালনক সাইদুর রহমান। কুষ্টিয়ার উন্নয়ন রূপকল্প ভিজুয়াল আকারে উপস্থাপন করেন স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ।

Manual4 Ad Code

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পরিত্যক্ত মোহিনী মিল ও রেণউইক অ্যান্ড যজ্ঞেশ্বর কারখানার স্থানে বিকল্প শিল্পায়নের উদ্যোগ গ্রহণ, কুষ্টিয়া টেক্সটাইল মিল ও জগতি সুগার মিল চালুকরণ, পাকশীতে বিমান বন্দর নির্মাণের উদ্যোগ, কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি এবং বড় রেল স্টেশনকে পুন:নির্মাণের উদ্যোগ, কুষ্টিয়াতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, বিদেশগামীদের জন্য কারিগরি ও বিদেশী ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে আইসিটি কেন্দ্র প্রতিষ্ঠা করা, জেলার দখলকৃত ও ভরাট হওয়া নদী ও খাল পুন:খনন করে এর পাশে সামাজিক বনায়ন করা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় জলাশয়ে মাছ চাষ করা, বাংলাদেশের প্রথম রেল স্টেশন ”জগতি স্টেশন” প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় সংস্কারের উদ্যোগ, কাঙাল হরিনাথ মজুমদারের বসতভিটা সংস্কার ও সংরক্ষণ, টেগোর লজের মালিকানা প্রত্মতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর-সহ কুষ্টিয়ার ঐতিহাসিক স্থাপনাসমূহ সংস্কার ও সংরক্ষণ করা, কুষ্টিয়া বরেণ্য ব্যক্তিদের নিয়ে স্মারক বক্তৃতার আয়োজন করা, জেলার মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা, আইন ও মানবাধিকার, শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া ও পরিবেশ উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা, স্থানীয় ও প্রবাসী কুষ্টিয়াবাসীর মধ্যে সংযোগ স্থাপন এবং তরুণ প্রজন্মকে গবেষণা ও নেতৃত্বে সম্পৃক্ত করার বিষয়ে সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

Manual8 Ad Code

স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ আহবায়ক এবং সাইদুর রহমানকে সদস্য সচিব করে সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, শিল্পকলা একাডেমির পরিচালক আব্দুল হালিম চঞ্চল, পাখিপ্রেমী এস আই সোহেল, শহীদ আবরার ফহাদের পিতা বরকত উল্লাহ, সাংবাদিক ফারহানা তানিয়া, শামিম আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ