শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ মে ২০২৬ : শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামীকাল রবিবার (১৭ মে) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

কলেজ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিষয়ে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।

Manual8 Ad Code

কলেজ সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ মেডিক্যাল ক্যাম্প। এতে কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে সরাসরি চিকিৎসকদের সঙ্গে ফ্রি কনসালটেশন করতে পারবেন।

চিকিৎসাসেবা গ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়া ক্যাম্পের দিন সকাল ৯টার মধ্যে কলেজে উপস্থিত হয়ে অফলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে বলে জানানো হয়েছে।

Manual2 Ad Code

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোখলেছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে ক্যাম্পে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরম লিংক প্রকাশ করা হয়েছে:
https://forms.gle/Jo5N53XWpaGXmtjD9
এছাড়া শিক্ষার্থীদের জন্য পৃথক আরেকটি তথ্যসংক্রান্ত লিংকও প্রদান করা হয়েছে:
https://forms.gle/XnuZsh3gtdv2A19EA ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ