হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে : সাইফুল হক

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে : সাইফুল হক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ মে ২০২৬ : হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

Manual8 Ad Code

তিনি বলেছেন, প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে।

হামের টিকা আমদানিসহ চিকিৎসায় অবহেলার বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

Manual3 Ad Code

রবিবার (১৭ মে ২০২৬) রাজধানীর তোপখানা রোডে পার্টির মুখপত্র ‘জনগণতন্ত্র’র কার্যালয়ে এক কর্মশালা এ সব কথা বলেন তিনি।

কর্মশালায় আরও বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য কমরেড আবু হাসান টিপু ও কমরেড মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, কমরেড সাইফুল ইসলাম, কমরেড মাসুদুর রহমান মাসুদ ও কমরেড মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক কমরেড আজাদুর রহমান আজাদ, কমরেড আউয়াল মাহমুদ ও কমরেড মোহাম্মদ হানিফ।

Manual7 Ad Code

কর্মশালায় হামজনিত অসুখ নিয়ন্ত্রণে না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক।

Manual6 Ad Code

তিনি বলেন, হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে শিশুদের ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কি না, দ্রুত তা খতিয়ে দেখতে হবে। অপুষ্টিজনিত সমস্যাসহ অন্য সমস্যাসমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। হামে এই মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু দায়িত্ব রয়েছে, তা-ও নির্দিষ্ট করা প্রয়োজন। বিশেষ করে অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়া কিভাবে হামে আক্রান্তদের মৃত্যুকে ত্বরান্বিত করছে তাও বিবেচনায় রাখা দরকার।

আগামী জাতীয় বাজেটে চিকিৎসা সেবাখাতকে অগ্রাধিকারের তালিকায় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি সমাজের গরিব ও প্রান্তিক পরিবারের মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করারও আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ