দৈনিক আগামীর সময় সম্পাদকের চিঠি

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

দৈনিক আগামীর সময় সম্পাদকের চিঠি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ মে ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে চিঠি দিয়েছেন দৈনিক আগামীর সময় সম্পাদক (মোস্তফা মামুন) তার পত্রিকার স্থানীয় প্রতিনিধির মাধ্যমে। তিনি লিখেছেন,

প্রিয় …
নতুন দৈনিক কেন দরকার? উত্তর, নতুনরা নতুন কিছুর চেষ্টা করে। পারলে ভালো। না পারলেও নতুন উদ্যোগ পুরনোদের একটু হলেও ভাবায়। পাঠক হিসেবে দুভাবেই আপনি লাভবান।

‘আমি পত্রিকা পড়ি না, টিভি দেখি না। সবই তো এমনি জানা যায়’- আপনিও নিশ্চয়ই মাঝেমধ্যে বলেন। সত্যি বললে, চাই বা না চাই, অনেক কিছু জেনে যাচ্ছেন চেনা-অচেনা সূত্রে। এই জানাটা ঠিক না বেঠিক- গণমাধ্যম এখন সেই ফিল্টার। আগে পত্রিকা-টিভির প্রধান কাজ ছিল খবর দেওয়া। এখন কাজ খবর ছেঁকে দেওয়া। অসত্য-অপতথ্য আর অপপ্রচারের বানের সামনে তবু একটা বাঁধ!

Manual4 Ad Code

সেই কাজটা আমরাও করব, তবে একটু অন্য ধাঁচে। আমাদের লেখা পড়লে, কথা শুনলে, উপস্থাপন দেখলে একবার হলেও আপনার মনে হবে- আরে, এরা তো আমার কথাই বলছে! আমি যেভাবে পড়তে-শুনতে চাই, সেভাবেই তো করছে দেখছি! আর তখনই আমরা সার্থক।

Manual8 Ad Code

যে ভালো নেই, সে আশা করে তার আসছে দিনটা ভালো হবে। যে ভালো আছে সে চায় সামনের দিন হোক আরও ভালো। আগামী এমনই এক আশ্চর্য সম্ভাবনার মশাল। আমরা একই সঙ্গে আরও বলি, আগামী শুধু সম্ভাবনা নয়, দায়িত্বও। যে যার দায়িত্ব পালন করলে, আপনার-আমার-আমাদের আগামী উজ্জ্বল।

আর তাই ‘আগামীর সময়’।
আগামীর সময় আপনার হাতে।

Manual8 Ad Code

ইতি
(মোস্তফা মামুন)
সম্পাদক
দৈনিক আগামীর সময়
agamirsomoy.com

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ