ভারতীয় কারুশিল্পের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করছে আজ

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

ভারতীয় কারুশিল্পের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করছে আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নয়া দিল্লি (ভারত), ১৮ মে ২০২৬ : ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (IHD) এবং ক্রাফ্টস কাউন্সিল অব ইন্ডিয়া (CCI) “Economics of Indian Craft: Estimating Employment and Value Added in the Handicraft and Handloom Sector” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করছে আজ।

ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (IHD)-এর পরিচালক অধ্যাপক আলাখ এন. শর্মা জানান, আজ সোমবার ১৮ মে ২০২৬ সন্ধ্যা ৬টায় ভারতের নয়াদিল্লির India International Centre (আইআইসি)-এর সেমিনার হলরুমে অনুষ্ঠিত হচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, ভারত সরকারের বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) চেয়ারম্যান অধ্যাপক এস. মহেন্দ্র দেব আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করবেন।

Manual2 Ad Code

CCI-এর জন্য IHD কর্তৃক প্রস্তুত ও প্রকাশিত এই প্রতিবেদনে ভারতের হস্তশিল্প ও হ্যান্ডলুমভিত্তিক শিল্পখাতের আকার, কর্মসংস্থান এবং মূল্য সংযোজনের তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এতে এমন একটি পদ্ধতিগত কাঠামো তুলে ধরা হয়েছে, যা জাতীয় হিসাব ব্যবস্থায় কারুশিল্পীদের অবদানকে অন্তর্ভুক্ত করতে সহায়ক হতে পারে।

Manual2 Ad Code

প্রতিবেদনটির পদ্ধতি আসাম, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে পরিচালিত বিস্তৃত মাঠপর্যায়ের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি। এটি ষষ্ঠ অর্থনৈতিক শুমারি (২০১৩–১৪)-এর অনুসন্ধান ও সুপারিশ থেকেও প্রেরণা নিয়েছে। গবেষণাটি জীবিকা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, নারীর কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হস্তনির্মিত খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেছে। একই সঙ্গে এই খাতের জন্য আরও শক্তিশালী নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজনীয়তাও উল্লেখ করেছে।

Manual6 Ad Code

প্রতিবেদন প্রকাশের পর অনুষ্ঠিত হবে একটি প্যানেল আলোচনা: “Economics of Indian Craft: Strategies for Employment Generation and Enhancing Value Addition”

এই আলোচনায় নীতিনির্ধারক, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং হস্তনির্মিত খাতে কর্মসংস্থান সৃষ্টি, মূল্য সংযোজন এবং কারুশিল্পীদের টেকসই জীবিকা নিশ্চিত করার জন্য তথ্যভিত্তিক কৌশল নিয়ে মতবিনিময় করবেন।

অধ্যাপক এস. আর. হাশিম — IHD-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সদস্য-সচিব, পরিকল্পনা কমিশন এবং সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন — এই অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

অনুষ্ঠানটি IHD-এর ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে: https://www.youtube.com/@IHDINDIA

এ সংক্রান্ত আরও সংবাদ