সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ মে ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাকির আহমেদ এবং এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া, হুমকি ও হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। তারা বলেন, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। পরে সাংবাদিক নেতৃবৃন্দ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। এ সময় ওসি অভিযোগ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ভবিষ্যতে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভায় ও পরবর্তীতে শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক এম এ রকিব, সাংবাদিক মামুন আহমেদ, সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সদস্য রুবেল আহমেদ, সাংবাদিক সুলতান মাহমুদ ও মোহাম্মদ আলামীনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ