বরাদ্দ থাকলেও হামের টিকা কেনেনি অন্তর্বর্তী সরকার: ইউনিসেফ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

বরাদ্দ থাকলেও হামের টিকা কেনেনি অন্তর্বর্তী সরকার: ইউনিসেফ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ মে ২০২৬ : হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের।

সংস্থাটি বলছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় এই সংকট প্রকট হয়।

Manual7 Ad Code

বুধবার (২০ মে ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

Manual6 Ad Code

গত ১৫ মার্চ থেকে হঠাৎ বাড়তে থাকে হামের প্রকোপ। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ এবং মারা গেছে ৪৮১টি শিশু।

Manual7 Ad Code

টিকা কেনায় গাফিলতির অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে যে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দুইদিন আগে সরকারকে টিকার সংকটের কথা জানায় ইউনিসেফ। এমন তথ্য ভুল দাবি করে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার সরকারকে সতর্ক করা হয়েছে।

Manual8 Ad Code

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘আমরা ২০২৪-এর আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ-ছয়টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে পৌঁছেছিল। আমি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি এবং টিকার বিষয়ে সতর্ক করেছি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, টিকা কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ ছিল। তবে ক্রয়সংক্রান্ত জটিলতা তৈরি করা হয়। তদন্তে এর আসল কারণ বেরিয়ে আসবে বলেও মনে করেন রানা ফ্লাওয়ার্স।

রানা ফ্লাওয়ার্স বলেন, ‘অর্থসংকটের কারণে টিকা কেনা যায়নি, বিষয়টি এমন নয়। তখনকার বাজেটে টিকা কেনার জন্য বরাদ্দ ছিল। তবে কোনো কারণে পর্যাপ্ত টিকা কেনেনি সরকার। তদন্তে সব বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতি বছর হামের টিকার চাহিদা ৭ কোটি। অথচ ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টিকা এসেছে মাত্র ১ কোটি ৭৮ লাখ। এ ছাড়া আর কোনো টিকাই আসেনি। এ সময় পোলিও নিয়েও নিজের উদ্বেগের কথা জানান রানা ফ্লাওয়ার্স।

এ সংক্রান্ত আরও সংবাদ