হামের প্রকোপে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

হামের প্রকোপে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ মে ২০২৬ : দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (২৪ মে ২০২৬) এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় ১০ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে রয়েছে।

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৪২ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই মাসের বেশি সময়ে দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৫০ হাজার ৫৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, অভিভাবকদের অসচেতনতা এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।

Manual7 Ad Code

জনস্বাস্থ্যবিদদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে গণটিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা বাড়ানো প্রয়োজন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম চালু রয়েছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Manual6 Ad Code