হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ মে ২০২৬ : সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২টি শিশু।

Manual7 Ad Code

শুক্রবার (২৯ মে ২০২৬) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৮৫টি শিশুর।

Manual5 Ad Code

আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ