অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি ও করণীয় নিয়ে ওয়েবিনার ৭ জুন

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি ও করণীয় নিয়ে ওয়েবিনার ৭ জুন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ জুন ২০২৬ : “বিশ্বজুড়ে অসংক্রামক রোগের বিস্তার এবং খাদ্যাভ্যাসজনিত স্বাস্থ্যঝুঁকি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে অতিরিক্ত চিনি, লবণ, ট্রান্স ফ্যাট ও বিভিন্ন কৃত্রিম উপাদানসমৃদ্ধ অতি-প্রক্রিয়াজাত (Ultra-Processed) খাদ্যের ব্যাপক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।”

এই প্রেক্ষাপটে ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৬’ উপলক্ষে আগামী রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১১টায় “অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় আয়োজিত এ ওয়েবিনার ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, দেশে প্যাকেটজাত ও অতি-প্রক্রিয়াজাত খাদ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে এসব খাদ্যের গ্রহণযোগ্যতা বাড়ার ফলে দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর নীতি ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে ওয়েবিনারে বিস্তারিত আলোচনা হবে।

Manual6 Ad Code

জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল বাস্তবায়নের দাবি

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বর্তমানে বাজারে প্রচলিত বহু প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাট থাকলেও অধিকাংশ ভোক্তা সহজে তা বুঝতে পারেন না। ফলে অনিচ্ছাকৃতভাবে মানুষ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাদ্য গ্রহণ করছে।

তিনি বলেন, “প্যাকেটজাত খাদ্যের সামনের অংশে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কীকরণভিত্তিক ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু করা গেলে ভোক্তারা পণ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত ধারণা পাবেন। এর মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব।”

তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এফওপিএলকে একটি কার্যকর, বৈজ্ঞানিক ও সাশ্রয়ী জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে সুপারিশ করেছে। বিশ্বের ৪৪টি দেশে এ ব্যবস্থা চালু হয়েছে এবং এর মধ্যে ১০টি দেশে সতর্কীকরণভিত্তিক এফওপিএল বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিনির্ধারক, চিকিৎসক ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ

ওয়েবিনারে দেশের খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, পুষ্টি ও ভোক্তা অধিকার বিষয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা আলোচক হিসেবে অংশ নেবেন।

সম্মানিত আলোচকদের মধ্যে রয়েছেন—

অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ;

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট;

মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই);

রিয়াজ আহমদ, সম্পাদক, ঢাকা ট্রিবিউন;

Manual7 Ad Code

শামসুন্নাহার নাহিদ, চিফ নিউট্রিশনিস্ট, বারডেম জেনারেল হাসপাতাল;

এস এম নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

এছাড়া অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

বাড়ছে অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ব্যবহার

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ, ব্যস্ত জীবনযাপন, অনলাইন বিপণন এবং শিশু-কিশোরদের লক্ষ্য করে পরিচালিত আক্রমণাত্মক বিজ্ঞাপনের কারণে অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ব্যবহার বাড়ছে। চিপস, কোমল পানীয়, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কুকিজ, প্রক্রিয়াজাত মাংসজাত খাদ্য ও বিভিন্ন ধরনের প্যাকেটজাত স্ন্যাকস বর্তমানে দৈনন্দিন খাদ্যতালিকার অংশ হয়ে উঠছে।

গবেষণায় দেখা গেছে, এসব খাদ্যে উচ্চমাত্রার চিনি, সোডিয়াম ও অস্বাস্থ্যকর চর্বি থাকায় তা দীর্ঘমেয়াদে শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অতি-প্রক্রিয়াজাত খাদ্যের অতিরিক্ত ব্যবহারের সঙ্গে স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং কিছু ক্যান্সারের সম্পর্কের কথা তুলে ধরেছে।

Manual1 Ad Code

ভোক্তা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

Manual1 Ad Code

প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা, প্যাকেটজাত খাদ্যের যথাযথ তথ্য প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি-প্রক্রিয়াজাত খাদ্যজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।

অন্যদিকে প্রজ্ঞার কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদীন বলেন, “দেশের জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে জাতীয় পর্যায়ে গঠনমূলক আলোচনা ও নীতিগত সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।”

তিনি গণমাধ্যমকর্মী, গবেষক, চিকিৎসক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অংশগ্রহণের তথ্য

ওয়েবিনারটি আগামী ৭ জুন ২০২৬, রবিবার, সকাল ১১টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

জুম লিংক:
https://us06web.zoom.us/j/86293881093?pwd=R2JsKgRuUueE8fDPu8bGPqqAQw9Udf.1

মিটিং আইডি: 862 9388 1093
পাসওয়ার্ড: 963832

আরপি নিউজের সম্পাদক, গবেষক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অতি-প্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আসন্ন এই ওয়েবিনার সেই আলোচনাকে আরও বেগবান করবে বলে তার প্রত্যাশা।