শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান, সোহেল রানা নামে এক যুবক আটক

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান, সোহেল রানা নামে এক যুবক আটক

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জুন ২০২৬ : প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বানানো হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তাঁর গায়ে তারেক রহমানের ছবি সংবলিত টি–শার্ট ছিল।

Manual4 Ad Code

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে ওই যুবক হঠাৎ করে উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করেন। পরে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

থানার উপপরিদর্শক হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কিছু লোক তাঁকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই তরুণ থানায় আছেন।

উল্লেখ্য, আগামীকাল বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করতে শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Manual8 Ad Code

প্রশাসন, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ