কথা তো বলতেই হবে: মুখোশ উন্মোচন করা দরকার

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

কথা তো বলতেই হবে: মুখোশ উন্মোচন করা দরকার

Manual4 Ad Code

ইসমত শিল্পী |

কথা তো যেভাবেই হোক বলতেই হবে। চুরি করে বেঁচে থাকা যেমন ঠিক না। কাউকে বাঁচিয়ে দেওয়াও ঠিক না। অন্যায়।

নান্দিকের এই ছোট্ট সুন্দর ছিমছাম অফিসটা ছাড়তে হয়েছে কেন জানেন? মবের কারণে। মব আসলে কি? হুমকি। ভয়েস। আতঙ্ক সৃষ্টি করা।

আমি যেহেতু একাএকা থাকতাম। রাত আটটা সাড়ে আটটার সময় একধরনের ট্রমা কাজ করতো। বরং ছেড়ে দিয়ে বাড়ি থেকে কাজ শুরু করতে হয়েছে।
কষ্ট লাগে খুব। সারাজীবন অফিস মেইনটেইন করা মানুষ আমি। অসহায় লাগে। পরিস্থিতির কারণে।

Manual4 Ad Code

লেখক, কবি, এরাও মব করে। করেছে। সুযোগে বিড়াল বাঘ হয়ে ওঠে। তেমন।

Manual2 Ad Code

আমি যদি নারী না হতাম তাহলে সে এটা করতো না। যদি তাদের সাথে মদের আড্ডায় যোগ দিতাম তাহলেও করতো না। কারণ মদে মহিলার সঙ্গ আরো মহিমান্বিত করে। আমার এসব যোগ্যতা নেই। আমি নিরামিষ মানুষ। সত্য কথা বলতে পছন্দ করি।

Manual7 Ad Code

আমাদের দুর্যোগ তৈরি করে কেউ একজন। যে দুর্যোগ তৈরি করে সে-ই দলের নেতা পালের গোদা বনে যায়। আর দুর্যোগ যাকে উচ্ছেদ করে সে একা হয়ে যায়।

হ্যাঁ। কাঁটাবনস্থ কনকর্ডের আড্ডায় মেতে ওঠে তারা। সেখানে রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা যায় না কাউকে। কারণ পোশাক বদলেছে অধিকাংশ। মুখোশের আড়ালে মুখটাও চেনা যায় না ওদের।

মুখোশ উন্মোচন করা দরকার। দ্রুত।

আর হ্যাঁ, লেখকরা কারোর বন্ধু হয় না। ভীষণ সেল্ফিস। নিজেকে প্রচার করা, নিজের নাম প্রকাশে প্রতিষ্ঠিত করতে এতোটাই মরিয়া যে পায়ের দিকে তাকানোর ফুরসৎ নেই। অস্তিত্বহীন হয়ে এতো প্রচারণা কতদূর যেতে পারে সেটাই প্রশ্ন। ২০২৪ মানে শুরুটা ২০২৩ থেকেই চোখে পড়ার মতো।

Manual2 Ad Code

সবার জন্য উন্মুক্ত শুভকামনা।

এ সংক্রান্ত আরও সংবাদ