সীমান্তে পুশইন ও মাদক অনুপ্রবেশ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

সীমান্তে পুশইন ও মাদক অনুপ্রবেশ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ জুন ২০২৬ : সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়া সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং মাদক পাচার দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এসব কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

সভায় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, বিজিবি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সীমান্ত এলাকায় পুশইন ও মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ