গোলামী চুক্তি বাতিল ও কমরেড মেননের মুক্তির দাবীতে দিনাজপুরে ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

গোলামী চুক্তি বাতিল ও কমরেড মেননের মুক্তির দাবীতে দিনাজপুরে ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

কাশী কুমার দাশ, নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর, ০২ জুলাই ২০২৬ : অর্থনীতি-নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হরনকারী মার্কিন-বাংলাদেশ গোলামী চুক্তি বাতিল এবং জননেতা রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবীতে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বাংলাদেশের ওয়ার্কার্স পাটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

Manual7 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পাটি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্ব করেন।

Manual8 Ad Code

বিক্ষোভ মিছিলের উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা কমরেড মাহামুদুল হাসান মানিক বলেন, ড. ইউনুস এই দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছেন। অর্ন্তবর্তীকালীন সরকার হিসেবে ড. ইউনুস ১৮ মাস এ দেশ শাসন করেছেন এবং নির্বাচনের তিনদিন পূর্বে আমেরিকার সাথে দেশ বিক্রির চুক্তি করে গেছেন। যা দেশকে মার্কিন সামরিক ঘাঁটি বানানোর একটি বড় ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষকে এই মরণ চুক্তি-দেশ বিক্রির চুক্তি বাতিলের জন্য জনগণকেও সচেতন করতে হবে।

Manual5 Ad Code

তিনি দাবি করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি ও আমাদের প্রাণপ্রিয় নেতা কমরেড রাশেদ খান মেননকে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক রাখা হয়েছে। কমরেড রাশেদ খান মেননকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি আন্দোলন-সংগ্রাম অবাহত রাখবে।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন ও সংগঠিত করা প্রয়োজন। তারা দাবি করেন, বিদেশি প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে।

মিছিলে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, শফিকুল ইষলাম সিকদারসহ দিনাজপুর জেলার নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ