শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা, HPV ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতির নির্দেশনা

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা, HPV ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতির নির্দেশনা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন জোরদার এবং আসন্ন এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিত্বকারী SIMO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিভিশনাল কো-অর্ডিনেটর, MODC স্নিগ্ধ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, এমটি (ইপিআই) আলাল মিয়া, উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেবার মানোন্নয়ন, নিয়মিত তদারকি, তথ্যের যথাযথ সংরক্ষণ, সময়মতো প্রতিবেদন দাখিল এবং সরকারি স্বাস্থ্য কর্মসূচির শতভাগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

Manual5 Ad Code

বিশেষ গুরুত্ব পায় আসন্ন এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি। এ সময় ক্যাম্পেইনের লক্ষ্যভিত্তিক উপকারভোগী নির্ধারণ, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সঙ্গে সমন্বয়, টিকাদান কেন্দ্র প্রস্তুত, প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা, সচেতনতামূলক প্রচারণা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা প্রদানকালে বিদ্যমান চ্যালেঞ্জ, জনবল ব্যবস্থাপনা, সেবাগ্রহীতাদের অংশগ্রহণ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় আরও মানসম্মত, সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারাও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়ন এবং আসন্ন এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, জনবান্ধব ও টেকসই করার অঙ্গীকারের মধ্য দিয়ে মাসিক সমন্বয় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ