বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গলের হুগলিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গলের হুগলিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প

Manual8 Ad Code
  • জরায়ুমুখ পরীক্ষা ও মাতৃস্বাস্থ্যসেবায় ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের জন্য দিনব্যাপী বিশেষ মেডিক্যাল ক্যাম্প, মা সমাবেশ এবং ৩০ বছর বা তদূর্ধ্ব নারীদের জরায়ুমুখ (সার্ভিক্যাল) ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও নারী স্বাস্থ্যসেবায় এ উদ্যোগে স্থানীয়দের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

বুধবার (৮ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং, সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম একযোগে পরিচালিত হয়।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্বে মেডিক্যাল টিম সেবাগ্রহীতাদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, মাতৃমৃত্যু ও জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভকালীন সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

ক্যাম্পে চিকিৎসা ও সেবাদান কার্যক্রমে অংশ নেন চিকিৎসক ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ, সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার ও জোসনা বেগম, মিডওয়াইফ শেখ সাদিয়া সালমা ও মাহবুবা সুলতানা, স্যাকমো সুকৃতি রাণী পাল, সিএইচসিপি তপন কুমার পাল ও শুক্লা রানী পাল, স্বাস্থ্য সহকারী সোহেল আহমেদ ও আব্দুল মোক্তাদির, পরিবার কল্যাণ সহকারী মৌসুমী আক্তার ঝুমা এবং স্বপন রায়।

Manual5 Ad Code

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৬০ জন ৩০ বছর বা তদূর্ধ্ব নারীর জরায়ুমুখের পরীক্ষা (সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং) সম্পন্ন করা হয়। একই সঙ্গে ২৬ জন গর্ভবতী নারীকে প্রসবপূর্ব (এএনসি) স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ৭৭ জন সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্প চলাকালে গর্ভকালীন পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের পরিচর্যা, পারিবারিক পরিকল্পনা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব নিয়ে মা সমাবেশে আলোচনা করা হয়। উপস্থিত নারীদের যেকোনো শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা সহজে পাওয়া যায় না। ফলে উপজেলা স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগে একদিকে যেমন চিকিৎসাসেবা গ্রহণ সহজ হয়েছে, অন্যদিকে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার কর্মসূচির অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত এ ধরনের মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ