আজ যে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি!

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

আজ যে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি!

Manual1 Ad Code

মেহেনাজ মুন্নি |

আমি তীব্রভাবে বিশ্বাস করি
জীবন শুধু যাপনের নয়, এ জীবন উদযাপনের ????????

জীবন কি শুধুই শ্বাস নিয়ে বেঁচে থাকা?
আমার মনে হয়, তা নয়। জীবন হলো অনুভব করার, ভালোবাসার, কৃতজ্ঞ থাকার আর ছোট ছোট আনন্দকে নিজের করে নেওয়ার নাম।

Manual1 Ad Code

আজ যে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

কারও কাছে জীবন মানে গন্তব্যে পৌঁছানো, কারও কাছে সফলতার সর্বোচ্চ প্রান্তে যাওয়া। আর সফলতার সংজ্ঞাটাও তো একেক মানুষের কাছে একেক রকম।
কিন্তু কঠিন হলেও সত্যি, জীবনের সব স্বপ্ন পূরণ হয় না, সব ইচ্ছে বাস্তবও হয় না।

Manual1 Ad Code

উদযাপন করার চেষ্টা করি প্রতিদিনের পথচলার প্রতিটি মুহূর্ত।
ছোট ছোট ভালো লাগা, প্রিয় মানুষদের ভালোবাসা, অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি, অপূর্ণতা থেকে পাওয়া শিক্ষা, আর প্রতিদিন একটু একটু করে নতুনভাবে শুরু করার সাহস, এসব মিলিয়েই জীবনের আসল সৌন্দর্য।

Manual3 Ad Code

তাই জীবনে যা নেই, তার আক্ষেপে নয়,
বরং আমি মেহেনাজ মুন্নি আমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হয়ে বাঁচতে চাই????

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ