৬ বছরে পদার্পণ করলো নেক্সাস টেলিভিশন

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

৬ বছরে পদার্পণ করলো নেক্সাস টেলিভিশন

Manual3 Ad Code

জাকিয়া সুলতানা |

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে অল্প সময়েই নিজস্ব স্বাতন্ত্র্য, বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং পরিবারকেন্দ্রিক সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে নেক্সাস টেলিভিশন। “ভালো থাকার আয়োজন সারাক্ষণ”—এই প্রত্যয়কে ধারণ করে চ্যানেলটি আজ ৬ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে ফিরে তাকালে দেখা যায়, শুরু থেকেই দর্শকের চাহিদা, সামাজিক দায়বদ্ধতা এবং সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে নেক্সাস টেলিভিশন।

নেক্সাস টেলিভিশনের সঙ্গে শুরু থেকেই পথচলার সুযোগ হয়েছে। এই দীর্ঘ সময়ে সবচেয়ে বড় যে বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে, তা হলো—এখানে কর্মপরিবেশের আন্তরিকতা। সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও পারিবারিক বন্ধন একটি সৃজনশীল পরিবেশ তৈরি করেছে, যা একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই নেক্সাস টেলিভিশনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাঁদের ইতিবাচক ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে নেক্সাস টেলিভিশন বিশেষ পরিচিতি লাভ করেছে। ইতোমধ্যে এটি একটি নারীবান্ধব টেলিভিশন চ্যানেল হিসেবে দর্শকমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। লেডিস ক্লাব, দাঁড়াই নিজের পায়ে, স্টার মম এবং তুমি প্রথম—এ ধরনের অনুষ্ঠানগুলো শুধু বিনোদন দেয় না; বরং নারীর সংগ্রাম, সাফল্য, সম্ভাবনা ও আত্মনির্ভরশীলতার গল্প তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এসব আয়োজন নতুন প্রজন্মের নারীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের অনুপ্রেরণা জোগায়।

Manual4 Ad Code

শুধু নারী উন্নয়ন নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ ও প্রয়োজনকে বিবেচনায় রেখে নেক্সাস টেলিভিশন নির্মাণ করেছে নানা ধরনের অনুষ্ঠান। জনপ্রিয় সেলিব্রিটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান দ্য আরজে কিবরিয়া শো, বিনোদনধর্মী কাট আনকাট, সম্পূর্ণ রঙিন, অনুভবের গান, ড্যানিয়েল শো এবং জীবন থেকে নেওয়া পডকাস্ট দর্শকদের কাছে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত লাইভ টক শোও দর্শকের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও নেক্সাস টেলিভিশন সমানভাবে গুরুত্ব দিয়ে আসছে। ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের মানবিক শিক্ষা ও জীবনঘনিষ্ঠ দিকগুলো তুলে ধরা হয়। অন্যদিকে কেমন আছেন অনুষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের নানা দিক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা দর্শকদের জন্য তথ্যবহুল হয়ে উঠেছে। সংগীতপ্রেমীদের জন্য রয়েছে গানের ওপারে, যেখানে বাংলা গানের ঐতিহ্য, শিল্পী এবং সুরের নানা দিক উপস্থাপন করা হয়।

Manual1 Ad Code

পরিবার, সংস্কৃতি এবং জীবনধারাভিত্তিক অনুষ্ঠানেও রয়েছে নেক্সাস টেলিভিশনের স্বতন্ত্রতা। নন্দিত নির্মাণ, আমার ঘর এবং ফ্যামেলি কিচেন শোসহ বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত নানা বিষয়কে আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে। তথ্য ও বিনোদনের সমন্বয়ে নির্মিত এসব ইনফোটেইনমেন্ট অনুষ্ঠান পারিবারিক দর্শকদের জন্য সুস্থ ও মানসম্পন্ন বিনোদনের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দর্শকের আস্থা ধরে রাখা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নেক্সাস টেলিভিশন ধারাবাহিকভাবে নতুন নতুন অনুষ্ঠান, প্রযুক্তিনির্ভর সম্প্রচার এবং সময়োপযোগী উপস্থাপনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে চলেছে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় উপস্থিতি তৈরি করে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যাচ্ছে এর অনুষ্ঠান।

একটি গণমাধ্যম তখনই সফল হয়, যখন সেটি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। নেক্সাস টেলিভিশন বিনোদনের পাশাপাশি শিক্ষা, সচেতনতা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। দর্শকের ভালোবাসা, আস্থা ও সমর্থনই এই যাত্রার সবচেয়ে বড় শক্তি।

Manual4 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে নেক্সাস টেলিভিশনের সকল দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী, সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আগামী দিনেও “ভালো থাকার আয়োজন সারাক্ষণ” এই অঙ্গীকারকে ধারণ করে নেক্সাস টেলিভিশন সত্য, সুন্দর ও ইতিবাচক সংবাদ, মানসম্মত অনুষ্ঠান এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দেশের গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই রইল।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, নেক্সাস টেলিভিশন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ