ছাত্রমৈত্রীর প্রথম নারী সভাপ‌তি ইয়াতুন্নেসা রুমা, তোমা‌কে অ‌ভিবাদন!

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

ছাত্রমৈত্রীর প্রথম নারী সভাপ‌তি ইয়াতুন্নেসা রুমা, তোমা‌কে অ‌ভিবাদন!

Manual1 Ad Code

বাপ্পাদিত্য বসু |

(ইয়াতুন্নেসা রুমা বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিলে সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক দীর্ঘ পোস্টে লিখেছে সংগঠনটির সাবেক সভাপতি এবং সাপ্তাহিক নতুন কথার নির্বাহী সম্পাদক বাপ্পাদিত্য বসু। প্রথমবারের মতো একজন নারী নেতৃত্ব প্রগতিশীল এই ছাত্র সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।)

Manual2 Ad Code

এই মে‌য়েটাকে ছাত্র রাজনী‌তি‌তে এনে‌ছিলাম আমি। মে‌য়েটা ওয়ার্কার্স পা‌র্টির সা‌থে ছি‌লো। কিন্তু পা‌র্টির নেতারা ও নেতার বৌ‌য়েরা তা‌কে ছাত্র মৈত্রী কর‌তে দি‌তো না। একজন শিক্ষার্থী‌কে তারা করা‌তো শ্রমিক সংগঠন, কখনও নারী সংগঠন। ওই মি‌ছি‌লের জমা‌য়ে‌তের ম‌তো আর কি! আমি তা‌কে সেখান থে‌কে টেনে এনে ছাত্র মৈত্রীর মি‌ছি‌লে দাঁড় করাই। তখন থে‌কেই মে‌য়ে‌টি ছাত্র রাজনী‌তির ক‌ঠিন প‌থে হাঁট‌তে থা‌কে।

আমি নি‌জে বাম রাজনী‌তি ছে‌ড়ে‌ছি বহু মত‌বি‌রো‌ধে। আমার পথ আর ওয়ার্কার্স পা‌র্টি-ছাত্র মৈত্রীর পথ এখন এক না। বরং বহু দূ‌রের এখন। কিন্তু তবু ইতিহাস তো মু‌ছে ফেলা যায় না, যা‌বেও না। ছাত্র মৈত্রী যেমন কো‌নো‌দিন অস্বীকার কর‌তে পার‌বে না যে আমি সংগঠন‌টির একদা সভাপ‌তি ছিলাম, আমিও অস্বীকার কর‌তে পার‌বো না যে আমার বে‌ড়ে ওঠার পিছ‌নে বেশ‌কিছু অবদান ছাত্র মৈত্রীর।

Manual1 Ad Code

যাই হোক, আওয়ামী লী‌গের জোটসঙ্গী থাকার কার‌ণে বর্তমান বাংলা‌দে‌শে আমার ম‌তো ছাত্র মৈত্রীরও এখন প্রচণ্ড চ‌্যা‌লে‌ঞ্জিং সময়। টি‌কে থাকাই দুষ্কর। প্রকাশ‌্য রাজ‌নৈ‌তিক তৎপরতা চালা‌নোও দুষ্কর। এখন সামান‌্য ক্ষমতাও নেই। বরং আছে হা/মলা, মামলা, গ্রেফতার, জেল আর ম‌বের শিকার হ‌য়ে খু/ন হওয়ার ভয়। সুসময় যখন ছি‌লো, তখন ছাত্র মৈত্রীর নেতা হওয়ার আগ্রহী প্রার্থীর অভাব ছি‌লো না। এখন এই চরম দুঃসম‌য়ে প্রার্থীর অভাব নিশ্চয়ই আছে। কে সে‌ধে সে‌ধে‌ বিপদ ডে‌কে নে‌বে নি‌জের কাঁ‌ধে! তবু কিছু ছে‌লে‌মে‌য়ে বিপ‌দকে সঙ্গী ক‌রে। এটাই তা‌দের যৌব‌নের ধর্ম।

এই মে‌য়ে‌টির আরও আগেই ছাত্র মৈত্রীর সভাপ‌তি বা সম্পাদক হওয়ার কথা ছি‌লো। অন্তত অন‌্য কারও কারও চাইতে অবদান বি‌বেচনায় এই মে‌য়ে‌টির তা প্রাপ‌্য ছি‌লো। কিন্তু তখন সু‌খের সম‌য়ে সু‌খের পায়রা‌র ভি‌ড়ে মে‌য়ে‌টি তার প্রাপ‌্য সম্মান পায়‌নি। আর এখন এই দুঃসম‌য়ে ও ছাড়া আর কেউ বিপ‌দে দা‌য়িত্ব নেওয়ার ম‌তো হয়‌তো নেই। তাই বিপ‌দের দায়িত্ব সে‌ধে সে‌ধে কাঁ‌ধে তু‌লে নি‌লো মে‌য়ে‌টি।

Manual4 Ad Code

বাংলা‌দেশ ছাত্র মৈত্রীর ইতিহা‌সে প্রথমবা‌রের ম‌তো নারী সভাপ‌তি হ‌লো এই মে‌য়েটি। জা‌নি, এই মে‌য়ে‌টি হয়‌তো গ্রেফতার হ‌বে, হয়‌তো ম‌বের শিকার হ‌বে, হয়‌তো জে‌লে যা‌বে। যাক। তবু যারা নি‌শ্চিত জে‌নেও বিপ‌দের প‌থে হাঁট‌তে চায়, তা‌দের আমি পছন্দ ক‌রি, ভা‌লোবা‌সি। এই মে‌য়ে‌টি আমার অত‌্যন্ত প্রিয় ক‌র্মী‌দের একজন। এই মে‌য়ে‌টি‌কে আমি অত‌্যন্ত বে‌শি ভা‌লোবা‌সি। ও এগি‌য়ে যাক।

Manual6 Ad Code

আমার সম‌য়ের কর্মী‌দের ম‌ধ্যে ওই শেষ। ওর প‌রের যারা আছে, তা‌দের সা‌থে আর সেভা‌বে মেশা হয়‌নি। সেই হি‌সে‌বে আমার সময়কা‌লের শেষ কর্মী এখন ছাত্র মৈত্রীর নেতৃত্বে। এরপর আর কে‌া‌নো যোগা‌যোগই থাক‌বে না।

প্রিয় ইয়াতু‌ন্নেসা রুমা Yeatunnesa Ruma, ছাত্র মৈত্রীর প্রথম নারী সভাপ‌তি, তোমা‌কে অ‌ভিবাদন, ভা‌লোবাসা। জামাত শি‌বির এন‌সি‌পি বিএন‌পি সহ দেশ‌বি‌রোধী সাম্প্রদা‌য়িক অপশ‌ক্তির বিরুদ্ধে লড়াইয়ে তোমার শেষ পদ‌ক্ষেপ পর্যন্ত থে‌মো না।
#
বাপ্পাদিত্য বসু
সাবেক সভাপতি
বাংলাদেশ ছাত্র মৈত্রী;

সাবেক নির্বাহী সম্পাদক
সাপ্তাহিক নতুন কথা।

এ সংক্রান্ত আরও সংবাদ