মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি অনুষ্ঠান ১২ আগস্ট

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি অনুষ্ঠান ১২ আগস্ট

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১০ আগস্ট ২০২৬ : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উপলক্ষে আগামী ১২ আগস্ট বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, যুগপূর্তি উপলক্ষে বুধবার সকাল ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টা ১৫ মিনিটে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হবে। র‍্যালিতে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

দুপুরের বিরতির পর বিকেল ৩টায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হবে মূল আলোচনা সভা। এ পর্বে গুণীজন সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual3 Ad Code

যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা, তথ্যপ্রবাহ ও জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে। সময়ের সঙ্গে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব ও পরিধি বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়েও সংগঠনটি গুরুত্ব দিয়ে আসছে।

Manual2 Ad Code

যুগপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিকতা ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ এক বিবৃতিতে যুগপূর্তি অনুষ্ঠানের সব কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সদয় উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

আয়োজকরা আশা করছেন, দিনব্যাপী এ অনুষ্ঠান মৌলভীবাজারের সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে।