হৃদয়ে শ্রীমঙ্গল’র নতুন কমিটি গঠন: সভাপতি কায়েস আজিজ, সম্পাদক আল মামুন টিটু

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

হৃদয়ে শ্রীমঙ্গল’র নতুন কমিটি গঠন: সভাপতি কায়েস আজিজ, সম্পাদক আল মামুন টিটু

Manual6 Ad Code
  • যুক্তরাজ্যভিত্তিক বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সৈয়দা নাজমা শবাব, বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ১৯ আগস্ট ২০২৬ : যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত ৫ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের প্রধান নির্বাহী, ব্যতিক্রমধর্মী মিউজিকাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’-এর গীতিকার ও সুরকার, শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দানশীল ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবী কায়েস আজিজকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন টিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এ সাধারণ সভা ও নির্বাচন পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।

সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড, আর্থিক বিষয়াদি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাধারণ সভার শুরুতে সংগঠনের বিগত সেশনের কার্যক্রম ও কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন পেশ করেন বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু। সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ বিগত সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপরও সভায় আলোচনা করা হয়।

সংগঠনের আর্থিক কর্মকাণ্ড ও আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন ট্রেজারার। এ সময় সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা, সদস্যদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।

সাধারণ সভার প্রথমার্ধ শেষে বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্য দেন। বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিদায়ী সেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বপ্রাপ্ত দুই সাবেক সভাপতি উপস্থিত সদস্যদের সঙ্গে পারস্পরিক পরামর্শ ও আলোচনার ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের একটি খসড়া কার্যনির্বাহী কমিটি প্রস্তাব করেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবিত কমিটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বে যাত্রা শুরু করে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা

Manual4 Ad Code

২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কায়েস আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন টিটু। ট্রেজারার পদে দায়িত্ব পেয়েছেন হাজিম উদ্দীন।

Manual4 Ad Code

দুই সহসভাপতি হলেন এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ। যুগ্ম ট্রেজারার হয়েছেন শাহ মঞ্জুর হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু। ত্রাণ সম্পাদক হয়েছেন তুফাজ্জল হক মুর্শেদ। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জেসমিন নাহার জাহিদ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন শাকির আহমেদ।

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা

দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ নতুন নেতৃত্ব পেয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা।

সদস্যরা মনে করেন, প্রবাসে বসবাস করেও শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখা, শ্রীমঙ্গলের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসূচি গ্রহণ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

হৃদয়ে শ্রীমঙ্গল’র নতুন নেতৃত্ব

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের অভিনন্দন

এদিকে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুসহ নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন এবং সংগঠনটি প্রবাসী শ্রীমঙ্গলবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা জোরদারের পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের আহ্বান জানান।

প্রবাসে থেকেও শ্রীমঙ্গলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার ক্ষেত্রে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Manual1 Ad Code

নতুন নেতৃত্বের হাত ধরে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ আরও শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক কাঠামো নিয়ে এগিয়ে যাবে এবং প্রবাসী শ্রীমঙ্গলবাসীর পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

Manual7 Ad Code