হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ, ৩০ আগস্ট ২০২৬ : হবিগঞ্জ শহরে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৩০ আগস্ট ২০২৬) শহরের ঘাটিয়া বাজার এলাকায় মিছিলটি বের করা হয় বলে জানা গেছে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঘাটিয়া বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করে। মিছিলটি এলাকায় কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। তবে মিছিলের সময় কতজন উপস্থিত ছিলেন এবং কারা এতে নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Manual1 Ad Code

মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মিছিল করতে এবং স্লোগান দিতে দেখা যায়।

Manual8 Ad Code

এদিকে, মিছিলের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‘ভিডিওটি আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও ও ঘটনার অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে মিছিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি ও মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা রয়েছে।

Manual5 Ad Code