অন্যের সাজানো ভুল রাজনীতির এত সহজ শিকার!

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

অন্যের সাজানো ভুল রাজনীতির এত সহজ শিকার!

Manual1 Ad Code

লুবনা ফেরদৌসী তুরিন |

এক ছেলের বক্তব্য শুনে একটা বিষয়ে আমি নিশ্চিত, ইতিহাসের সঙ্গে তার সম্পর্ক খারাপ। আর যেটুকু জানে, সেটুকুও ভুলভাল।

তবে এই ছেলেদের কপাল ভালো, আমার মতো ঘাড়ত্যাড়া শিক্ষকের হাতে পড়েনি। পড়লে এই বক্তব্যের পর টানা এক মাসের জন্য সিলেবাস ধরিয়ে দিতাম।

Manual5 Ad Code

নজরুলের সাম্যবাদী, মানুষ, হিন্দু মুসলমান, রবীন্দ্রনাথের গোরা, ঘরে বাইরে, শাহজালালের সময়কার সিলেটের ইতিহাস, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সঙ্গে বাংলাদেশের সংবিধানের ১২, ২৭ ও ২৮ অনুচ্ছেদ।

Manual1 Ad Code

তারপর প্রতিটি বিষয়ের ওপর প্রেজেন্টেশন, ভাইভা এবং পাবলিক সেমিনার! যে মুখ দিয়ে ইতিহাসের বারোটা বাজিয়েছে, সেই মুখ দিয়েই ইতিহাসের সংশোধনী প্রচার করাতাম। বিশ্ববিদ্যালয়ের খরচে এমন বিনামূল্যের ইতিহাস শিক্ষা আর কোথায় পেত!

নজরুলকে সাম্প্রদায়িক আধিপত্যের মুখপাত্র বানানোর আগে ছেলেটার ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ অন্তত পড়ে আসতে পারত! আর রবীন্দ্রনাথকে বাংলাদেশ থেকে বহিষ্কারের এত তাড়া কেন? গরু জবাইয়ের প্রশাসনিক অনুমতিপত্রে কি কবিগুরুর স্বাক্ষর বাধ্যতামূলক ছিল?

প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করেছে, গরুর মাংস খেতে নিষেধ করেনি। এখন সেই নির্দেশনা হয়ে গেছে হিন্দুত্ববাদী আগ্রাসন! এভাবে চললে বিশ্ববিদ্যালয়ের ড্রেন পরিষ্কারের নির্দেশনাতেও পলাশীর ষড়যন্ত্র, আর মশা মারার অভিযানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যাবর্তন আবিষ্কার করবে!

Manual1 Ad Code

আর ১৮ কোটি মুসলমানের রক্তের হুমকি? দেশের পুরো জনসংখ্যাকেই মুসলমান বানিয়ে ফেলেছে ছেলেটা! বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের আদমশুমারি থেকে বাদ দেওয়ার কাজটাও কি গরু জবাই আন্দোলনের নতুন কর্মসূচি? ইতিহাসের সঙ্গে গণিতেরও একটা কোর্স লাগবে দেখছি!
লেজে গোবরে কি অবস্থা!
রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নজরুলকে প্রতিষ্ঠা করতে গিয়ে নজরুলের দর্শনটাকেই বাদ দিয়ে দিয়েছে!

আবার শাহজালালের নাম টেনে ইতিহাসের জটিলতাকে এক লাইনের ধর্মীয় মালিকানার দলিল বানিয়ে ফেলেছে! ত্রয়োদশ ও চতুর্দশ শতকের সিলেটের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসকে একুশ শতকের বাংলাদেশের নাগরিকত্বের খতিয়ান হিসেবে হাজির করছে! As if, শাহজালাল সিলেটে এসেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদের ধর্মীয় পরিচয় যাচাই করে জমির দলিল রেজিস্ট্রি করতে!

Manual8 Ad Code

এই ছেলে, নাম তার মুস্তাফিজুর রহমান, শিবির নেতা নাকি আবার! একটু যদি পড়াশোনা করত, তাহলে অন্যের সাজানো ভুল রাজনীতির এত সহজ শিকার হতো না।

নজরুল পড়লে সাম্য শিখত, রবীন্দ্রনাথ পড়লে মানবতার জটিলতা বুঝত, ইতিহাস পড়লে জানত বাংলাদেশ কারও একার সম্পত্তি না। আপাতত তিনটিই বাদ দিয়ে গরুর গলায় জাতীয়তাবাদের ভবিষ্যৎ ঝুলিয়ে দিয়েছে!

#