দৈনিক তিতাস কণ্ঠের প্রকাশক শওকত হায়াত খান আর নেই

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

দৈনিক তিতাস কণ্ঠের প্রকাশক শওকত হায়াত খান আর নেই

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া, ১৮ অক্টোবর ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক তিতাস কণ্ঠ পত্রিকার প্রকাশক, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী শওকত হায়াত খান আর নেই।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) ভোর ৬টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

শওকত হায়াত খান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ইসলামিক সেন্টার, ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি লেখালেখি ও সমাজসেবায় তাঁর অবদান ছিল।

Manual3 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ মৌড়াইলের বাসভবনে উপস্থিত হন।

Manual5 Ad Code

রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি মো. ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক সমতট বার্তার সম্পাদক ও প্রকাশক মনজুরুল আলম এবং মরহুমের একমাত্র ছেলে ফজলে রাব্বী খান। বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিকে শওকত হায়াত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এবং দৈনিক তিতাস কণ্ঠ পরিবার। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

Manual8 Ad Code

শওকত হায়াত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ