নাঙ্গলকোটে ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

নাঙ্গলকোটে ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নাঙ্গলকোট (কুমিল্লা), ১৮ অক্টোবর ২০২৬ : কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১৭ অক্টোবর ২০২৬)উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতারা হলেন,জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা গ্রামের মৃত খায়ের চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর আলম (৫৭), সে ওই ইউপির আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক; একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাইউম, সে ওই ইউপির ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন; আদ্রা উত্তর ইউনিয়নের মেরিট গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. কাউসার আলম (৩৩), সে ইউনিয়ন যুবলীগের সদস্য; আদ্রা দক্ষিণ ইউপির চাটিতলা গ্রামের মনির হোসেনের ছেলে মহসীন হোসেন রনি হৃদয়, সে ইউপি ছাত্রলীগ কর্মী বলে জানা যায়।

Manual6 Ad Code

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ