আশিদ্রোনের সাবেক চেয়ারম্যানের কন্যা মাহিশার বিয়ে ২২ অক্টোবর

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

আশিদ্রোনের সাবেক চেয়ারম্যানের কন্যা মাহিশার বিয়ে ২২ অক্টোবর

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল +মৌলভীবাজার), ১৯ অক্টোবর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মামুন-অর-রশিদের কন্যা মাহিশা মালিহার সঙ্গে ডা. মো. রায়হান উদ্দিন ফুয়াদের শুভ বিবাহ আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, কনে মাহিশা মালিহা শ্রীমঙ্গলের ফটকী এলাকার টিকরিয়ার সরদার বাড়ির মরহুম মো. মামুন-অর-রশিদ ও মোছা. সেলিনা আক্তারের দ্বিতীয় কন্যা।

বর ডা. মো. রায়হান উদ্দিন ফুয়াদ শ্রীমঙ্গল কলেজ রোডের বসুন্ধরা আবাসিক এলাকার আজীজ মঞ্জিলের মরহুম মো. আলাউদ্দিন ও মোছা. রেহানা আক্তার চৌধুরীর ছেলে।

Manual4 Ad Code

আগামী ২২ অক্টোবর দুপুর দেড়টায় বিয়ে উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে অবস্থিত মহসিন কনভেনশন হলে এ উপলক্ষে বিয়ে সম্পন্ন হবে।

Manual8 Ad Code

কনের মা মোছা. সেলিনা আক্তার এ শুভ অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের উপস্থিতি এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, মরহুম মো. মামুন-অর-রশিদ আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কন্যার বিয়েকে কেন্দ্র করে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ