বিমানের নতুন এমডি যাহিদ হোসেন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

বিমানের নতুন এমডি যাহিদ হোসেন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ জুলাই ২০২২ : সরকারের অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ বুধবার (১৩ জুলাই ২০২২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ