শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে দুপ্রকের মতবিনিময়

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে দুপ্রকের মতবিনিময়

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ অাগস্ট ২০২২ : ‘দুর্নীতি কে না বলুন’’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে দুপ্রকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট ২০২২) শ্রীমঙ্গলে কৃষি অফিস মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুপ্রকের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।
দুর্নীতি প্রতিরোধে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম ব্যাখ্যা এবং শ্রীমঙ্গলে আশু করণীয় বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার।

Manual2 Ad Code


দুর্নীতি প্রতিরোধে সনাক টিআইবি’র ভূমিকা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাকের শ্রীমঙ্গল শাখার সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
দুপ্রক সদস্য ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো: কাওছার ইকবালের পরিচালনায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন দৈনিক দেশবাংলার সিনিয়র রির্পোটার ইসমাইল মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন মিন্টু, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন অাহমদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এহসানুল হক, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো: আব্দুস শুকুর ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শফিকুল ইসলাম রুমন প্রমুখ।
মতবিনিময় সভায় দৈনিক কালেরকন্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম ও আমাদের সময় প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code


মতবিনিময় সভায় সংবাদকর্মীরা উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারের খবর পাওয়ার সাথে সাথে দুদকের সরাসরি তাৎক্ষণিক অভিযান পরিচালনার আহবান জানান।
এছাড়াও সাংবাদিকরা দুপ্রকের দুর্নীতি বিরোধী বিভিন্ন কাজে নৈতিক সমর্থন ও সহযোগিতা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।