আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ অক্টোবর ২০২২ : আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। ‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর থেকে এ দিবস পালন করা হয়।

Manual6 Ad Code

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

Manual4 Ad Code

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্রাক, ইউনিসেফসহ বেসরকারি সংস্থাগুলো এক মতবিনিময় সভার আয়োজন করবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Manual6 Ad Code

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামের আন্দোলনের ফসল। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
এ সংস্থার কানাডার কর্মচারীরা এ আন্দোলনকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে কানাডা সরকারের সহায়তা নেয়। কানাডাই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব দেয়।

পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। বাংলাদেশ সরকার এই দিবসটি পালনের পাশাপাশি একই লক্ষ্য নিয়ে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালন করে থাকে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ