চিত্রা নদীতে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

চিত্রা নদীতে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নড়াইল, ১৯ অক্টোবর ২০২২ : নড়াইলের চিত্রা নদীতে আগামী শনিবার এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় ২০টি নৌকা অংশগ্রহণ করবে।
এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন- জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি জানান- শনিবার দুপুরে জেলার ছোট-বড় ২০ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ