সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ২২ অক্টোবর ২০২২ : আন্দামান সাগরের কাছে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশসহ ভারতীয় উপকূলে আগামী দুই দিনের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই জায়গায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৫৯ মিনিটে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি