সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ অক্টোবর ২০২২ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ রোববার (২৩ অক্টোবর ২০২২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. হারুন-অর-রশীদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এরআগে গত ১০ অক্টোবর ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি