সফলভাবে সম্পন্ন হলো ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-ইক্যাব এর দিনব্যাপী ওয়ার্কশপ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

সফলভাবে সম্পন্ন হলো ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-ইক্যাব এর দিনব্যাপী ওয়ার্কশপ

Manual2 Ad Code

নাসিমা অাক্তার নিশা |

৩৪টি উপকমিটির সদস্যদের নিয়ে সফলভাবে সম্পন্ন হলো ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-ইক্যাব এর দিনব্যাপী ওয়ার্কশপ।
ইক্যাবের সভাপতি শমী কায়সারের উপস্থিতিতে
Action Plan উপস্থাপন করা হয় যা আগামী দুই বছর পর্যন্ত এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী পরিচালিত হবে।
গ্রুপ পর্যায়ে স্ট্যান্ডিং ও জোনাল কমিটির ও ফোরামের চেয়ারম্যানরা তাদের কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

Manual2 Ad Code

নবগঠিত কার্যনির্বাহী কমিটির আমাদের নয় সদস্য দলের আরও দুজন সদস্য হাংরি নাকি এর সিইও খন্দকার তাসফিন আলম এবং লাইট স্পিড সোর্স সদস্য অর্নব মোস্তফা যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনগুলো আমরা ১১ জন মিলে সুশৃঙ্খল পরিকল্পনা নিয়ে কাজ করব৷ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চিটাগাং অঞ্চলের দেখভালের জন্য আমি নির্বাচিত হয়েছি এবং সে দায়িত্ব আমি বরাবরের মত নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।

পুরো ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের স্পন্সর করেছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, স্টিডফাস্ট কুরিয়ার, গাজী হোম অ্যাপ্লায়েন্স, একবাজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এনআরবি এক্সপ্রেস লিমিটেড, এনআরবি বাজার লিমিটেড এবং বিডি বিউটি গ্ল্যামারাস অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ইক্যাব বিগত বছর গুলোতে যেমন ই-কমার্সের সেক্টরের সফলতার লক্ষ্যে সবার জন্য কাজ করে এসেছেন। নতুন অ্যাকশন প্ল্যান ২০২২ এর মাধ্যমে সামনে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ