জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন নূরুল হুদা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন নূরুল হুদা

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ নভেম্বর ২০২২ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন নূরুল হুদা।
আজ সোমবার (০১ নভেম্বর ২০২২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নূরুল হুদাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।
এর অাগে ২৪ অক্টোবর ২০২২ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উক্ত মন্ত্রণালয়েরই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নূরুল হুদাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করা হয়।

২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার নূরুল হুদা মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট বিভাগীয় উপ সহকারী কমিশনার ও অারডিসি, পিরোজপুর জেলার ইন্দুরখানি ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং রাঙামাটি জেলার এডিসি (জেনারেল), সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পিএস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual3 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপসচিব নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী ও যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিষয়ের ওপর মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিক খোরশেদ অালমের বড় ছেলে।

Manual8 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপসচিব নূরুল হুদাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাসহ জনস্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অাশা করছি।’

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ