নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি নাইমুর রহমান ফিরোজ আর নেই

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি নাইমুর রহমান ফিরোজ আর নেই

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নড়াইল, ০৫ এপ্রিল ২০২৩ : নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি নাইমুর রহমান ফিরোজ আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) ভোর রাত সাড়ে ৩টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে তিনি খুলনায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, একমেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক নাইমুর রহমান ফিরোজ মঙ্গলবার ভোর ৫টার দিকে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজ বাদ জোহর মরহুমের জানাযা শেষে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক নাইমুর রহমান ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি ও দৈনিক ওশান পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি নাইমুর রহমান ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।