মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম আর নেই

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম আর নেই

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ এপ্রিল ২০২৩ : ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম আর নেই।
তিনি বুধবার (১৯ এপ্রিল ২০২৩) রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শ্রীমঙ্গল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক শ্রীভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

Manual1 Ad Code

এম এ রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ১৪ দলীয় জোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

১৪ দল ও জেলা ওয়ার্কার্স পার্টির শোক

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের শোক

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৌলভীবাজার পৌর মেয়রের শোক

এদিকে, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রয়াত এ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ