সাংবাদিক রেজাউল করিমের ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

সাংবাদিক রেজাউল করিমের ২য় মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া, ০২ ফেব্রুয়ারি ২০২৪ : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাস সম্পাদক ও প্রকাশক রেজাউল করিমের ২য় মৃত্যুবার্ষিকী আজ।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাড়িতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। সাংবাদিক রেজাউল করিমের বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে স্থানীয় সাংবাদিক মাজহারুল করিম অভি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের মৌলভীহাটির কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পত্রিকা সাপ্তাহিক তিতাস সম্পাদক ও প্রকাশক রেজাউল করিমের ২য় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ