মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি অনুমোদিত: সভাপতি শাকিল, সম্পাদক ইমন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি অনুমোদিত: সভাপতি শাকিল, সম্পাদক ইমন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ২২ জানুয়ারি ২০২৬ : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আকমল হোসেন নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।

Manual4 Ad Code

“মানবকল্যাণে বিজ্ঞানচর্চা হোক আমাদের অঙ্গীকার”— এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে কাজ করে আসছে মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাব।

২০২৫-২০২৬ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে তৃতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) প্রস্তাব করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব মোদাব্বির হোসেন, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান), জনাব শৈলেন্দ্র মোহন সিংহ, সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান), জনাব মো. মাসুদ পারভেজ, প্রভাষক (মনোবিজ্ঞান) এবং বিদায়ী কমিটির সদস্যবৃন্দ। সকলের সম্মতিক্রমেই নতুন কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ (রসায়ন বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন ইমন (পদার্থবিদ্যা বিভাগ)। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual3 Ad Code

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অলিদ হাসান, সহ সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির সীমান্ত, অর্থ সম্পাদক আবদাল হোসেন, আইটি সম্পাদক ফয়সাল আহমেদ, গবেষণা সম্পাদক একরামুল হক হৃদয়, বিজ্ঞান অলিম্পিয়াড সম্পাদক আবু মুসাদ্দিক চৌধুরীসহ মোট ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সাংগঠনিক সম্পাদক সজিব দেব নাথ (পদার্থবিদ্যা), প্রচার সম্পাদক বাবুল মিয়া (পদার্থবিদ্যা), সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম জাওহার (ডিগ্রি), সহ অর্থ সম্পাদক সৈয়দা হাজেরা সুলতানা (পদার্থবিদ্যা), দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার (রসায়ন), সহ আইটি সম্পাদক মুয়াজ আহমেদ (পরিসংখ্যান), সহ গবেষণা সম্পাদক নাইমুর রহমান সজীব (গণিত), প্রজেক্ট সম্পাদক দিব্যরাজ দাস (একাদশ), সহ প্রজেক্ট সম্পাদক তাসফিয়া মৌরি (একাদশ), সহ বিজ্ঞান অলিম্পিয়াড সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (একাদশ), কুইজ সম্পাদক তামান্না সুলতানা (ডিগ্রি), সহ কুইজ সম্পাদক দিপু দেব নাথ (পদার্থবিদ্যা), কার্যকরী সদস্য সুজন দেব নাথ (উদ্ভিদবিদ্যা), কার্যকরী সদস্য মাহবুবা ইসলাম মুন্নি (গণিত), কার্যকরী সদস্য আবু সুফিয়ান (প্রাণিবিদ্যা), কার্যকরী সদস্য জামিম আহমেদ (পরিসংখ্যান)।

নতুন কমিটির অনুমোদন উপলক্ষে কলেজ প্রশাসন ও উপদেষ্টাবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কমিটি বিজ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা আরও জোরদার করবে।

এদিকে মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা–এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাব সিলেট অঞ্চলে বিজ্ঞানচর্চা ও তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটি এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

নবনির্বাচিত কমিটির সদস্যরা মানবকল্যাণে বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশের জন্য দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code