লক্ষ্মীপুর-২ আসনে একতারা প্রার্থী ইব্রাহীম মিয়ার গণসংযোগ ও পথসভা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনে একতারা প্রার্থী ইব্রাহীম মিয়ার গণসংযোগ ও পথসভা

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-২ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বৃহত্তর সুন্নী জোট মনোনীত একতারা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইব্রাহীম মিয়া।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি তার নির্বাচনী এলাকার দালালবাজার, পালের হাট, কালিবাজারসহ ২নং হামছাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পথসভায় অংশ নেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

Manual4 Ad Code

গণসংযোগকালে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ইব্রাহীম মিয়াকে কাছে পেয়ে স্থানীয় সুন্নী মুসলমানসহ সাধারণ জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী ইব্রাহীম মিয়া অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মো. কালু হোসেন কালু, রায়পুর উপজেলা সভাপতি হাফেজ মোশাররফ হোসেন, রায়পুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গনি, বিএসপির ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহিন, আলম কান্ডারীসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনসাধারণ।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে একতারা মার্কার প্রার্থী মো. ইব্রাহীম মিয়া বলেন, “আমি বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। আল্লাহর রহমতে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। যদি আল্লাহ তায়ালা চান এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।”

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ