ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ ও কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ ও কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ : অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকম আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠার ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং কমরেড সৈয়দ আমিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহল।

এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ঢাকা পোস্ট পরিবারকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল সাংবাদিকতার যে ধারা ক্রমশ বিকশিত হচ্ছে, ঢাকা পোস্ট তার একটি উল্লেখযোগ্য অংশীদার। মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঢাকা পোস্টে কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা তৈরি করেছেন। ভবিষ্যতেও তারা একই ধারায় সাহসী ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবেন বলে ডিআরইউ আশা প্রকাশ করে।

ডিআরইউ’র দপ্তর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় বলা হয়, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের এই সময়ে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দ্রুততা ও নির্ভুলতার সমন্বয়ে সংবাদ পরিবেশনে ঢাকা পোস্ট ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভক্ষণে প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Manual5 Ad Code

এদিকে, ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “গণমাধ্যম জনগণের সংগ্রামে সহযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”—সেরকমই প্রত্যাশিত। যেকারণে একে রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে দেখা হয়। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরা একটি বড় দায়িত্ব। ঢাকা পোস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই সেই দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলো জনগণের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও বুদ্ধির মুক্তিতে এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা পোস্ট ভবিষ্যতেও স্বাধীন সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

Manual4 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পোস্ট পরিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে। শুভাকাঙ্ক্ষী, পাঠক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
#

Manual2 Ad Code