তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : গণপরিবহন ও জনসমাগমস্থলকে ধূমপানমুক্ত রাখতে সরকার ঘোষিত তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় তার অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে (বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, শিপিং কর্পোরেশন) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নৌখাতের টার্মিনাল, জেটি, লঞ্চ, ফেরি এবং সংশ্লিষ্ট সকল স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আইন অনুযায়ী দৃশ্যমান “ধূমপান নিষিদ্ধ” সাইনেজ স্থাপন, সকল প্রকার নৌযানের মধ্যে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রয় এর উপর নিষেধাজ্ঞা প্রদান, নিয়মিত মনিটরিং জোরদার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ, মাইকিং, লিফলেট বিতরণ ও অন্যান্য জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

Manual4 Ad Code

নির্দেশনায় বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে এবং জনসাধারণকে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করতে সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে যাত্রীসেবা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Manual7 Ad Code

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে নৌপরিবহন খাতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, এ নির্দেশনা বাস্তবায়িত হলে নৌপরিবহন খাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে এবং যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য নিরাপদ ও ধূমপানমুক্ত সেবা পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ