মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৪ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয়, সমাধানের উপায় এবং জেলা পুলিশের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual4 Ad Code

এছাড়া একই অনুষ্ঠানে মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের বিশ্বজিৎ সামন্ত এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মো. রানা মিয়া।

এছাড়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কুলাউড়া থানার এসআই মো. মুহিত মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

Manual1 Ad Code

Manual3 Ad Code

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ