মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগ: ২য় দিনের কার্যক্রম সম্পন্ন, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা কাল

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগ: ২য় দিনের কার্যক্রম সম্পন্ন, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা কাল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৫ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষাও শেষ হয়েছে শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন শারীরিক সক্ষমতা পরীক্ষায়।

Manual1 Ad Code

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর বিভিন্ন ধাপ। প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্পের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় শতাধিক প্রার্থী অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেন।

Manual7 Ad Code

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি উপস্থিত থেকে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল (২৬ এপ্রিল) আরও কঠিন শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। এসব পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সহনশীলতা, শক্তি ও দক্ষতা আরও গভীরভাবে মূল্যায়ন করা হবে।

এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Manual1 Ad Code

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে সর্বোত্তম প্রার্থীদের বাছাই করাই এ নিয়োগ কার্যক্রমের মূল লক্ষ্য। প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চলমান এ নিয়োগ কার্যক্রম আগামী কয়েকদিন ধরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে যোগদানের সুযোগ পাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ