গুপ্ত রাজনীতি ও গুপ্ত প্রেম

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

গুপ্ত রাজনীতি ও গুপ্ত প্রেম

Manual2 Ad Code

ইয়াতুননেসা রুমা |

গুপ্ত রাজনীতি, জবাবদিহিতার আড়ালে জন্ম নেয়া এক ষড়যন্ত্র এবং ধোঁকা, যার অন্ধকারের সিদ্ধান্তে পিষে যায় সাধারণ মানুষের বিশ্বাস ও রাজনৈতিক স্বপ্ন।
গুপ্ত রাজনীতি গণতন্ত্রকে শ্বাসরোধ করে, কারণ আলো ছাড়া যে রাজনীতি, সেখানে ন্যায়বিচার জন্মায় না।
অন্তরে এক আর প্রকাশ্যে আরেক এমনই কপটতায় যা জন্মায় তা তো কেবলই পাপ।
এরা রাজনীতির জারজ সন্তান।

তেমনি গুপ্ত প্রেমিক — শব্দটার ভেতর কেমন একটা চোরাস্রোত বয়ে যায়।
গুপ্ত প্রেমিক মানে সেই মানুষ, যার নাম ঠোঁটে আসে কিন্তু মুখে নেয়া যায়না, যাকে দিনের আলোয় অস্বীকার করতে হয়।
জীবনানন্দের বনলতা সেনের মতো — দেখা হয়, কথা হয় না অথবা কথা হয়, ধরা দেওয়া হয় না অথবা ধরা দেয়া হয় কিন্তু প্রকাশ করা যায় না।
সে আছে, কিন্তু নেই। এ যেন বিদ্রোহ আর আত্মসমর্পণের মাঝামাঝি কোন কিছু।

Manual3 Ad Code

অথচ রবীন্দ্রনাথ বলেছিলেন, _”গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে।” _ কিন্তু কিছু প্রেম আলো হয়েও অন্ধকারেই থেকে যায়।

Manual8 Ad Code

গুপ্ত প্রেম যদি কাউকে ঠকানোর উপকরণ হয়, তবে তা আর প্রেম থাকে না — হয়ে যায় প্রতারণা। প্রেমের সৌন্দর্য তার সততায়।
যে সূর্যের মতো তীব্র ও সত্য সে কখনোই গুপ্ত প্রেমে বিশ্বাসী নয়। আবার যারা বিপ্লবী তারা তো অবশ্যই এটা ঘৃণা করে, কারণ বিপ্লবীরা অন্ধকারে জন্ম নিলেও বেরিয়ে আসে আলোতে। খাঁটি প্রেমিক অবাধ্য হয়। আর অবাধ্যরা আলোকেই চিনে নেয়, অন্ধকারে থাকে না।
তাই গুপ্ত প্রেম অবশ্যই ক্ষতিকর, গুপ্ত রাজনীতির মতোই…….

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ