ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

Manual3 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ২৭ এপ্রিল ২০২৬ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

খবর বার্তা সংস্থা এএফপি’র।

Manual5 Ad Code

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, ‘আব্বাস আরাকচি আজ ভোরে সেখানে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর।

Manual5 Ad Code

এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট পুতিন আরাকুচির সঙ্গে বৈঠক করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ